সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

    ইচ্ছামতী ১৮ । বিশেষ ক্রোড়পত্র । শুভেচ্ছাবার্তা

    নতুন সংখ্যা । সেপ্টেম্বর ২০২৬ । ভাদ্র ১৪৩৩

    রবিবার, সেপ্টেম্বর 27, 2026

    আজ আমাদের ইচ্ছামতী ১৮ বছর পূর্ণ করল। ২০০৮ সালে যখন মাত্র নয় খানা পাতা নিয়ে সাজানো একখানা পুঁচকে ওয়েব পত্রিকা বানিয়েছিলাম, তখন আমাদের কোনো ধারণা ছিল না পরের কয়েকবছরে আমাদের নিজেদের প্রতিদিনের জীবনে এবং ইচ্ছামতীর চলার পথে কত কিছু, চোখের পলকে কীভাবে বদলে যেতে চলেছে।

    তা বদলে গেলো বই কী! গত আঠারো বছরে ইচ্ছামতী পেরোল কত চড়াই আর কত উৎরাই, গল্প করতে বসলে দিন কেটে রাত ফুরিয়ে আবার দিন এসে যাবে। কিন্তু গল্প বলা শেষ হবে না।

    ইচ্ছামতীর বড়ো হয়ে ওঠার এমনই সব গল্প নিয়ে , গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, এক অনলাইন আলোচনায় ইচ্ছামতী আর আমি হাজির ছিলাম। আলোচনার উদ্যোগ নিয়েছিল 'ভাষাস্কোপ'। ভাষা, সংস্কৃতি ও প্রযুক্তির নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ভাবে বদলে যাচ্ছে প্রতিদিন, সেই নিয়ে কাজ করে ভাষাস্কোপ নামের প্রকল্প। এটা শুনতে বেশ কঠিন। সহজে বলতে গেলে, আমাদের প্রতিদিনের জীবনে, পড়াশোনার কাজে, সোশ্যাল মিডিয়াতে, রিল বা স্টোরি বানানোর সময়ে, পোস্ট লেখার সময়ে, আমরা কীভাবে বাংলা ভাষাটাকে ব্যবহার করছি, কত নতুন শব্দ তৈরি করছি, কত পুরনো শব্দকে বাতিল করছি বা অন্যরকমের মানে তৈরি করছি ; প্রযুক্তিকে কাজে লাগিয়ে কেমন ধরনের 'কন্টেন্ট' তৈরি করছি; যন্ত্র কীভাবে ভাষাকে বুঝছে আর ভাষা কীভাবে যন্ত্রকে ব্যবহার করছে --- এমন সমস্ত বিষয় নিয়ে কাজ করছে 'ভাষাস্কোপ' প্রকল্প। যেহেতু ইচ্ছামতী একটি বৈদ্যুতিন প্রকল্প, একটি ডিজিটাল পত্রিকা, তাই আমরা আলোচনা করলাম ইচ্ছামতী পত্রিকাকে নিয়ে; সঙ্গে আলোচনা করলাম বাংলা ভাষায় অন্যান্য ছোটোদের উপযোগী ওয়েবসাইট ও উপমাধ্যমগুলি নিয়ে; আর আলোচনা করলাম ইচ্ছামতীর মত একটা ওয়েব পত্রিকা তৈরি করার পেছনের গল্পগুলি - কেন, কখন, কীভাবে...। আর এই আলোচনার জন্য প্রস্তুতি নিতে গিয়ে ইচ্ছামতীর বিষয়ে আবিষ্কার করলাম এমন সব তথ্য যা আমাদের নিজেদেরই জানা ছিল না --- Digital Humanities, Natural Language Processing, Computational Linguistics-এর মত একেবারে নতুন পঠনপাঠনের বিষয়ের সঙ্গে নিজের অজান্তেই জুড়ে গিয়েছে ইচ্ছামতী।

    এই বিষয়ে বিশদে কথা বলব আগামী কোনো এক সময়ে। আপাতত গত আঠারো বছরে পথ চলে চলতে, বড়োদের দুনিয়ায়, ইচ্ছামতী যা কিছু অর্জন করল , সেসবের সংক্ষিপ্ত বিবরণ রইল নিচের স্লাইডশোতে।

      ইচ্ছামতীর সমস্ত লেখক, শিল্পী এবং পাঠকবন্ধুরা আমাদের এই অর্জনের সমান অংশীদার। এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিলাম।

      একই সঙ্গে প্রকাশিত হল এক বিশেষ ক্রোড়পত্র। ইচ্ছামতীর এক ডজন বিভিন্ন বয়সী বন্ধু ইচ্ছামতীর আঠারো বছরের জন্মদিনে লিখে পাঠিয়েছেন চিঠি; জানিয়েছেন শুভেচ্ছা। সেই সমস্ত চিঠি আর শুভেচ্ছাবার্তা একসঙ্গে সাজিয়ে দিলাম এক বিশেষ ক্রোড়পত্রে। পড়ে দেখো অবশ্যই।

      ভালো থেকো। সঙ্গে থেকো।

      ২৭ সেপ্টেম্বর, ২০২৬
      ০৯ আশ্বিন, ১৪৩৩
      রবিবার

      ইচ্ছেমতন বিভাগ থেকে

      ছড়া-কবিতা বিভাগ থেকে

      গল্পস্বল্প বিভাগ থেকে

      বসুন্ধরা বিভাগ থেকে

      পুরাণকথা বিভাগ থেকে

      জানা-অজানা বিভাগ থেকে

      ধারাবাহিক

      আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।