সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
চাঁদের বুড়ির চরকা চিঠি ১৪২৩/০৩ - পুজোস্পেশ্যালের জন্য চাই অনেক লেখা

হ্যাঁ, পুজো এই এল বলে ! আর তাই, ইচ্ছামতীর 'পুজোস্পেশ্যাল ২০১৬' সাজিয়ে তুলতে বিভিন্ন বিভাগে চাই অনেক গল্প-কবিতা-রূপকথা ও তথ্যনির্ভর লেখা। সাথে চাই ইচ্ছামতীর প্রিয় বন্ধুদের আঁকা ছবি আর ইচ্ছেমতন লেখালিখিও।

পুজোস্পেশ্যালের জন্য তোমার লেখা এবং আঁকা ছবি পাঠাও আগামি ৩১শে জুলাই, ২০১৬ এর মধ্যে। লেখা পাঠানোর ইমেল আইডিঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

লেখা অবশ্যই হতে হবে ইউনিকোড বাংলায় টাইপ করা, .doc/.txt/.docx/.odt ফাইল ফরম্যাটে।

লেখা মনোনীত হলে মেইল মারফত জানিয়ে দেওয়া হবে।

কোন কোন বিভাগে লেখা পাঠাতে পার? কিরকম লেখা? গল্প, না ছড়া, নাকি তথ্যনির্ভর লেখা? স-অ-ব কিছুর জন্য জায়গা রয়েছে ইচ্ছামতীর কাছে ! নিচে এক ঝলক দেখে নাও আমাদের বিভিন্ন বিভাগ গুলিঃ

চাঁদের বুড়ি

ছবিঃ ত্রিপর্ণা মাইতি

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা