
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালবেসে।।
জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।
কোন্ বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।।
ছবি এঁকেছে: ঋদ্ধি চক্রবর্তী
তৃতীয় শ্রেণী, টেগোর ফাউণ্ডেশন স্কুল, কলকাতা
ছবির সঙ্গে ভাবনা: রবীন্দ্রনাথ ঠাকুর

